[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ইকবাল হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জে অভিযান চালিয়ে চার ডিজিটাল জুয়ারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
আটকরা হলো-উপজেলার বড়কাশিয়া গ্রামের মৃত.আবুল ফজল মিয়ার ছেলে মেহেদী হাসান জয় (২২), সাতুর গ্রামের তুফানি সরদারের ছেলে মো. নূর আলম (১৯), দেওথান গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে রাসেল মিয়া (১৯) ও মাঘান গ্রামের মৃত. খোকন মিয়ার ছেলে মো. আল আমিন।
বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে পৌরশহরের বিএনপি মোড়ের একটি চায়ের দোকানে খেলারত অবস্থায় ওই চারজনকে আটক করে এসআই মো. হারুনুর রশিদ।
পুলিশের দাবি, মোবাইল অ্যাপে জুয়া খেলা চলছে এমন গোপন খবরে পৌরশহরের বিএনপি মোড়ের একটি চায়ের দোকানে খেলারত অবস্থায় ওই চারজনকে আটক আটক করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, এ ঘটনায় ওই চারজনের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।





























