[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নেত্রকোনায় শিশুর ছিন্ন মাথাসহ ধরা পড়ে গণপিটুনিতে নিহত যুবক শিশুটিকে হত্যা করেছিল বলাৎকারের পর । ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন ময়না তদন্তের প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে ।
ছেলে ধরা গুজব প্রতিরোধে জনসচেতনতার লক্ষে বুধবার (২৪ জুলাই) দুপুরে নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, নিহত রবিন এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে মাদকাসক্ত হওয়ায় ।
যেকোনো গুজব সৃষ্টি ও গণপিটুনির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে আইনানুগ বলেও জানান তিনি। গত ১৮ জুলাই নেত্রকোনার বারহাট্টার হরিজন পল্লীতে মাদকাসক্ত যুবক রবিনের ব্যাগে একটি শিশুর মাথা দেখতে পেয়ে, স্থানীয় জনগণ তাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয় ।





























