নিখোঁজের ৩ দিন পর কাঁশবনে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

রবিবার, অক্টোবর ২০, ২০১৯,৬:৫১ পূর্বাহ্ণ
0
24

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নিখোঁজের ৩ দিন পর কুড়িগ্রামে স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) রাতে লাশটি উদ্ধার করা হয় রৌমারী উপজেলার উত্তর খাউরিয়া সুখের চর এলাকা থেকে।

পুলিশ জানায়, কাঁশবনের পাশে স্কুলছাত্রী মমতাজের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত মমতাজ পাখিউড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলো। বুধবার স্কুলের জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। একপর্যায়ে তাকে না পেয়ে তার বাবা সিরাজুল ইসলাম শুক্রবার থানায় সাধারণ ডায়েরি করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে