[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জেবিন আক্তার
সদ্যোজাত সন্তানের মুখ মায়ের দিকে,
এর চেয়ে চমৎকার দৃশ্য !
আর আছে কি বিশ্বে?
যে গর্ব, যে ভালোবাসা, যে হাসি
ফুটে ওঠে তার মুখে
জগতে তা অনন্য!
কন্যা, জায়া, জননী
সকল রূপে নারী মহীয়সী
সৃষ্টির ধারাবাহিকতায়
যেমন পুরুষ ! তেমন নারী!
নেই কোনো উচুঁ নীচু!
নারীর পরিবার, সমাজ, দেশ
আন্তর্জাতিক পরিমণ্ডল
সর্বস্তরে পদাচরণ!
রাখছে ভূমিকা অহর্নিশি!
তবুও নারীর চলার পথ
নয় সুগম! নয় নিরাপদ!
রয়েছে তাদের অধিকারে
ন্যায্যতা – সমতার অভাব!
চলুন সবাই নারীর পানে চাই
সমতার চোখ নিয়ে!
নারী- পুরুষ পার্থক্য না করি
মানুষ হই সবার আগে!
নারী – পুরুষ নির্বিশেষে একসাথে
গাই সাম্যের গান!
গড়ি সমতার বিশ্ব !
































