নারীর সমধিকারের প্রশ্নে রাষ্ট্র ও সমাজকে সচেতন হতে হবে : ওয়ার্কার্স পার্টি

শনিবার, মার্চ ৭, ২০২০,৮:৫৪ পূর্বাহ্ণ
0
31

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো আন্তর্জাতিক নারী দিবসে নারীর সমধিকার দাবীতে আন্দোলনরত বিশ্ব নারীসমাজের প্রতি সংহতি জানিয়েছে। একইসাথে বাংলাদেশের নারী সমাজের সমধিকার আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ওয়ার্কার্স পার্টি বলেছে বাংলা বাংলাদেশ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বিশাল অগ্রগতি অর্জন করলেও, নারীর প্রতি বৈষম্য, তাদের উপর নির্যাতন ও সাহিংসতাও রাষ্ট্র ও সমাজে সমভাবে বিদ্যমান।

রাষ্ট্র ও সমাজের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গীর কারণে নারীর অবস্থান এখনও অনেক নীচে। বিশেষ করে নারী শ্রমিকের ক্ষেত্রে মজুরী বৈষম্য কেবল নয়, কার্যক্ষেত্রে নিরাপত্তা, এমনকি সরকারি চাকুরীজীবিরা যেখানে ছয়মাস মাতৃত্বকালীন ছুটি পান, নারী শ্রমিকরা তাও পায়না। এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা যৌন হয়রানীর সম্মুখীন হয়। সম্প্রতি নারী ও শিশুর প্রতি সহিংসতা ধর্ষণ, হত্যা উদ্বেগজনক পর্যায়েরও সীমা অতিক্রম করেছে। সে ক্ষেত্রে নারীর সমধিকারের প্রশ্নে রাষ্ট ও সমাজকে সচেতন করা, বিশেষ করে নতুন প্রজন্মকে সচেতন করে পরিববর্তন আনা জরুরী।

আজ সেটা হলেই আন্তর্জাতিক নারী দিবস ২০২০ এর প্রতিপাদ্য “সবার জন্য সমতা” অর্থবহ হবে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আন্তর্জাতিক নারিদিবসের প্রাক্কালে নিজদলে নারীর অংশগ্রহণ আরও বাড়াবার দৃঢ়প্রত্যয় ঘোষণা করছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে