[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পুরোদমে চলছে প্রতিমা তৈরির
কাজ নারায়ণগঞ্জের পূজা মণ্ডপগুলোতে। প্রতিমা শিল্পীরা দিনরাত কাজ করছেন। মণ্ডপের আয়োজক ও পূজা
উদযাপন কমিটির নেতারা এবারের উৎসবকে সফলভাবে সম্পন্ন করতে নানা পরিকল্পনা হাতে
নিয়েছেন। আর পুলিশ প্রশাসনও সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত ।
সামনেই হিন্দু সম্প্রদায়ের সবচে বড় ধর্মীয় উৎসব শারদীয়
দুর্গাপূজা। উৎসবকে সামনে রেখেনারায়ণগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে।
প্রতিমা শিল্পীরাসকাল থেকে গভীর
রাত পর্যন্ত প্রতিমা তৈরিতে ব্যস্ত । কোন কোন মণ্ডপে এখনো কাঁচামাটির প্রতিমা
বানানো হচ্ছে। কোন মণ্ডপে মাটির প্রতিমার উপর সাদা প্রলেপ আবার কোন মণ্ডপে রঙের
কাজওশুরু হয়েছে। তবে টানা আঠারো থেকে বিশ
ঘণ্টা কাজ করেও ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় প্রতিমা শিল্পীরা হতাশ।পূজা উপলক্ষে মণ্ডপগুলো সাজানোর কাজসহ বড় বড় তোরণ নির্মাণের কাজচলছেশহরের বিভিন্ন
সড়কে । হিন্দু সম্প্রদায়ের প্রতিটি পরিবারেউৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে । পূজার কেনাকাটাসহ নানা প্রস্তুতি
নিচ্ছেন নারী–পুরুষ সবাই।আয়োজক ও পূজা উদযাপন কমিটির নেতারাজানানদুর্গাপূজা
উৎসবকে শান্তিপূর্ণভাবে উৎযাপন করতে মণ্ডপগুলোকে সিসি ক্যামেরায় সার্বক্ষণিক
পর্যবেক্ষণসহ কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন।নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার
শিপন বলেন, প্রশাসনের কাছে আমাদের দাবি মানুষ যাতে আসার সময় ছিনতাইকারীর
কবলে না পড়ে এবং দর্শনার্থীরা আসার সময় যাতে কোনো দুর্ঘটনায় না পড়েন।শারদীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ
থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, পর্যাপ্ত
সংখ্যক পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত থাকবেমানুষের নিরাপত্তার জন্য ।জেলার পাঁচটি উপজেলায় স্থায়ী–অস্থায়ী মিলে
২০৫টি পূজামণ্ডপ ও মন্দিরে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।





























