[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আল-মামুন খান,তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধি : কেক কাটাসহ নানান কর্মসূচীর মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উৎসবে সাহিত্যপ্রেমী ও মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে তাড়াইল সাহিত্য সংসদের উদ্যোগে উপজেলা খেলার মাঠ প্রাঙ্গণে এই আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। তাড়াইল সাহিত্য সংসদের সভাপতি ছাদেকুর রহমান রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন আজমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলার আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূইয়া মোতাহার।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, দামিহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির, তাড়াইল উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুবলীগ নেতা সাজ্জাদুল হক বাবু, আওয়ামীলীগ নেতা হাজী দেলোয়ার হোসেন ফুল মিয়া, তাড়াইল উপজেলা ছাত্রলীগের নেতা তানিম বিল্লাহ, হুমায়ুন কবির, আজহার,এস এম আকাশ, তাড়াইল উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবুল বাশার, করিমগঞ্জ আওয়ামী যুবলীগের সভাপতি ও বিভিন্ন নেতৃবৃন্দ, তাড়াইল অনলাইন প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আল-মামুন খান প্রমুখ।উক্ত অনুষ্ঠানে ক্ষুদে ফুটবলাররা এক আনন্দময় খেলা উপহার দেন। তাছাড়াও শিশু শিল্পীদের ছড়া,কবিতা,নৃত্য ও গান উপস্থিতিদের বাড়তি আনন্দে মুখরিত করে তুলে। পরে সাহিত্য সংসদের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চের আলোচনা শেষে বিভিন্ন খ্যাতিমান শিল্পীদের নিয়ে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দরা বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষনে এটা প্রমানিত হয়েছিল বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জিত হয়েছিল। তার ডাকে সারাদেশের বীর বাঙ্গালীরা অস্ত্র হাতে তুলে নিয়ে মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন। তার পর প্রমাণ হলো ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ।





























