[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জেবিন আক্তার
তুমি প্রকৃতির অপরূপ সৃষ্টি
তুমি কুল কুল রবে বয়ে যাও অবিরত
নেই কোনো বাধা, নেই কোনো সীমানা
তুমি খরস্রোতা তুমি স্রোতস্বিনী
তুমি জলধারা তুমি ঝর্ণাধারা
তুমি তৃষ্ণা মেটাও তৃষিতের
তোমার রয়েছে শাখা প্রশাখা
তোমার রয়েছে জোয়ার ভাটা!
আকাশের সাথে, মেঘের সাথে, সূর্যের সাথে
মিতালী তোমার
তোমার বুকে নানা রঙের খেলা চলে
রাত দিনের প্রভাব পড়ে
উদাসী মন হালকা হয় তোমার পারে বসে
দুঃখ বেদনা ভুলিয়ে কাছে টেনে নাও
পরম মমতায়
তোমার বিশালতায় অভিভূত হয়ে
প্রকৃতি হয় রূপ বৈচিত্র্য পূর্ণ
তোমায় ঘিরে কত স্বপ্ন ! কত আকাঙ্ক্ষা !
নিয়ে আসো তুমি সাফল্যের বার্তা
তোমায় নিয়ে রচিত হয় কবিতা, গাঁথা, পালা!





























