নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৮তম শাহাদাতবার্ষিকী পালন

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০১৯,১০:০০ পূর্বাহ্ণ
0
37

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নড়াইলে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৪৮তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ নূর শেখ ট্রাস্টের আয়োজনে মাজার জিয়ারত, কোরআনখানি, শোভাযাত্রা, পুষ্পমাল্য অর্পণ, সশস্ত্র সালাম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন নুপুর কান্দি দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক শেখ নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি সদর উপজেলার (মহিখোলা) বর্তমান নূর মোহাম্মদ নগরে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামের সম্মুখযুদ্ধে শহীদ হন। যশোরের শার্শা থানার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে