দেশে কোনো গৃহহীন থাকবে না : ত্রাণ প্রতিমন্ত্রী

সোমবার, মার্চ ৯, ২০২০,১০:৪৫ পূর্বাহ্ণ
0
26

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান বলেছেন, আগামীতে বাংলাদেশে কোনো গৃহহীন থাকবে না। প্রত্যেক দরিদ্র গৃহহীন পরিবারকে  দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে দেয়া হবে। যাদের ঘর করার জমি নেই, তাদের জন্য সরকার জমির ব্যবস্থা করে সেখানেই ঘর নির্মাণ করে দিবে। মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রতিটি গ্রামের একটি দরিদ্র পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর করে দেওয়া হবে। পর্যায়ক্রমে সারাদেশে ৬০ লাখ ঘর তৈরি করে দেয়া হবে।

প্রতিমন্ত্রী গতকাল ঢাকায় চকবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে করণীয় বিষয়ে আয়োজিত মহড়ায়  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতির বিকল্প নেই। পূর্ব প্রস্তুতি থাকলে যেকোনো দুর্যোগে ঝুঁকি ও ক্ষয় ক্ষতি কমিয়ে আনা সম্ভব। তাই সারাদেশে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয় দেশের মানুষকে সচেতন করতে মহড়ার আয়োজন করা হয়েছে । তিনি আরো বলেন, দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়াতে ১৭০০ কোটি টাকার উদ্ধার সরঞ্জাম ক্রয় করা হবে। এসব সরঞ্জামের মধ্যে হেলিকপ্টার অন্তর্ভুক্ত থাকবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ কামাল, অতিরিক্ত সচিব মোঃ আকরাম হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মহসিন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক জিল্লুর রহমান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে