[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। এনিয়ে মোট মারা গেলেন ১৮২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৬৮৮ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০,১৪৩। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৪৭ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ১,২১০ জন।
আজ সোমবার এ তথ্য জানানো হয় দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬,২৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৮৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৪৩ জনে।
গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে তিনজন ঢাকার, একজন সিলেটের এবং একজন ময়মনসিংহের বলে জানান তিনি। এছাড়া ওই পাঁচ জনই পুরুষ বলে জানান তিনি।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানানো হয়।


























