[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে ১ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃতের সংখ্যা ১৮৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮৬ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০,৯২৯ জন।
আজ সোমবার এ তথ্য জানানো হয় দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬,১৮২ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং ৫,৭১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে সুস্থ হয়েছেন ১৯৩ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৪০৩ জন।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানানো হয়।


























