[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ।
আজ বুধবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে। এর আগে তাঁকে কমিশনার নিয়োগ দেওয়া হয়।
একই সঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হককে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


























