তীব্র কুয়াশায় অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ৩ যাত্রী

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০১৯,৫:০৯ পূর্বাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় তীব্র ঠাণ্ডায় কুয়াশার মধ্যে একটি অটোরিকশাকে ধাক্কা দিয়েছে ট্রাক। এতে অটোরিকশার তিন আরোহীর প্রাণ গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার শশার বাজার এলাকায় ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। অটোরিকশাটি যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল।

অটোরিকশাটির চালক তারাকান্দা উপজেলার আউটদার গ্রামের ইউনুস আলীর ছেলে রুবেল মিয়া (২৩)। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান। হালুয়াঘাটগামী ট্রাকটি ওই অটোরিকশাকে চাপা দিলে চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের উদ্ধার করেছে পুলিশ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে