[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইলে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তানজিলা আখতার। তানজিলা আখতারের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলায়।সোমবার (৮ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তাড়াইল উপজেলায় যোগদান করেন। যোগদানের পর তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তানজিলা আখতার ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাড়াইল উপজেলায় যোগদানের আগে তিনি ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে রেভেনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন কর্মস্থলে যোগ দিয়ে উপস্থিত সবার উদ্দেশে নবাগত ইউএনও তানজিলা আখতার বলেন, এ উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের আকাঙ্ক্ষিত একটা আদর্শিক, জ্ঞানভিত্তিক, বুদ্ধিবৃত্তিক, কুসংস্কার বিবর্জিত উপজেলা গড়ার গর্বিত অংশীদার হতে চাই। সেই সঙ্গে উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের যথাযথ সেবা নিশ্চিত অন্তে তাদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হতে চাই। এ সময় তিনি প্রশাসনিক কার্যক্রম সম্পাদনে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
ইউএনও তানজিলা আখতারের যোগদানের আগে বিগত ১৬ অক্টোবর ২০২৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন বদলীজনিত কারণে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি শূণ্য হয়।





























