তাড়াইলে মানবিক পুলিশ মনির হোসাইনের নিজ উদ্যোগে দোয়া ও খাবার বিতরণ

মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫,১০:০১ অপরাহ্ণ
0
16

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইলে তালজাঙ্গা ইউনিয়ন বিট ইনচার্জ অফিসে অদ্য ২১-০৭-২০২৫ রোজ সোমবার দুপুর ২ টায় তালজাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে নিজস্ব উদ্যোগে খাবার বিতরণ করলেন, তালজাঙ্গা ইউনিয়নের দায়িত্বে থাকা বিট ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক মনির হোসাইন।

জানা যায়, তাড়াইল থানার এসআই মোঃ মনির হোসাইন তৎকালীন ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অত্র ইউনিয়নে মাদক জুয়া, ইভটিজিং সহ সকল ধরনের অপরাধ নির্মূলের পাশাপাশি আইন-শৃঙ্খলার উন্নতির জন্য তালজাঙ্গা ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেন।

যার ফলশ্রুতিতে তিনি জুয়া, মাদক নির্মূলের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাশাপাশি ইউনিয়নের জনসাধারণের আইনের সেবা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বর্তমানে এসআই মোঃ মনির হোসাইন একজন দক্ষ পুলিশ অফিসার এবং মানবিক পুলিশ হিসাবে খ্যাতি লাভ করেছেন।

এলাকাবাসী জানান, তার মতো একজন সৎ সাহসী পুলিশ অফিসার সকল ইউনিয়নে থাকলে, প্রত্যেক ইউনিয়নের মানুষ শান্তিতে বসবাস করতে পারত।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে