তাড়াইলে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫,১১:৫৫ পূর্বাহ্ণ
0
6

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন ইমাম-উলামা পরিষদের উদ্যোগে ৩য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল’২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টা থেকে তালজাঙ্গা খেলার মাঠে এ তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলের সভাপতিত্ব করেন আল-জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জের মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদ, সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, তালজাঙ্গা ইউনিয়ন ইমাম-উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা নূরুল হক।

এসময় তাফসীর পেশ করেন- বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি নজরুল ইসলাম কাসেমী। এছাড়াও বক্তব্য রাখেন মুফতি আব্দুল মান্নান উসমানী, মুফতি আব্দুর রশিদ ওয়াহেদী
(লোহাজুরী, কটিয়াদী), মুফতি মোহাম্মাদুল্লাহ (নাঈম) (কাঁচপুর, ঢাকা), এবং মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

আরজগুজারঃ মাওঃ আতাউর রহমান, সভাপতি, তালজাঙ্গা ইউনিয়ন ইমাম উলামা পরিষদ এবং মুফতি সুহাইল আহমদ,সেক্রেটারি তালজাঙ্গা ইউনিয়ন ইমাম উলামা পরিষদ।

মাহফিলে শত শত ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, ছাত্র ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রতি বছর নিয়মিতভাবে এই তাফসীর মাহফিলের আয়োজন করা হয় ইসলামী চেতনা জাগ্রত করা ও সমাজে নৈতিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে