[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন এমএ গাফফার।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে এ তথ্য জানানো হয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ২ নভেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৩৯৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেছেন।
মঙ্গলবার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।































