[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর সঙ্গে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়।
গতকাল ৩ মার্চ ২০২০ সকাল ১১.৩০ মি. মেয়য়ের মতিঝিলস্থ কার্যালয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি কমরেড আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, নগর নেতা কমরেড আনোয়ারুল ইসলাম টিপু, কমরেড জাহাঙ্গীর আলম ফজলু এর নেতৃত্বে ৬ সদস্যরে একটি প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন।
এসময়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-০৮ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জননেতা রাশেদ খান মেনন ও ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব আবু আহমেদ মানাফী ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির এবং ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক ও কমরেড কামরূল আহসান উপস্থিত ছিলেন।
ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের পক্ষ থেকে ঢাকা মহানগরের বিদ্যমান সমস্যাসমূহ মাননীয় মেয়রকে অবহিত করেন এবং তার সম্ভাব্য সমধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বিশেষ করে ঢাকা শহরের মশার উপদ্রপ, ঢাকা অসহনীয় বায়ূ দূষণ, গণপরিবহনের জনদুর্ভোগ, সম্বনিত উন্নয়ন কার্যক্রম এবং হকার ও বস্তিবাসিদের পূনর্বাসন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার দাবি জানান। মাননীয় মেয়র ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দকে আসস্থ করেন, তিনি ক্ষমতা গ্রহণের পরে উল্লেখিত বিষয়গুলো গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করবেন। এ ব্যাপারে তিনি সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সাহায্য-সহযোগিতার কামনা করেন।































