[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ডেঙ্গু হলে খেয়াল রাখা জরুরি খাবার-দাবার ও পুষ্টির দিকে । বিশেষ করে শিশুদের জ্বর হলে তারা একেবারেই খাওয়া ছেড়ে দেয়। এ থেকে পানিশূন্যতাসহ নানা জটিলতা হতে পারে । বাড়িতে কারও ডেঙ্গু জ্বর হলে খেয়াল রাখুন নিচের বিষয়গুলো ।
১ জ্বর হলে অনেকেরই ইচ্ছে হয় না পানি পান করতে । তাই পানির চাহিদা পূরণ করতে পানির সঙ্গে ফলের রস (কেনা জুস নয়, বাড়িতে করা রস), ডাবের পানি যোগ করুন। ফলের রসে ভিটামিন সি আছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মাল্টা, কমলা, লেবু, পেয়ারা, কিউই, স্ট্রবেরি, পেঁপে, আনার বা ডালিম ইত্যাদি খেতে হবে। এসব ফলে জলীয় অংশ অনেক। তা ছাড়া রুচি বাড়াতেও সাহায্য করবে। ডাবের পানিতে খনিজ বা ইলেট্রোলাইটস আছে, যা ডেঙ্গু জ্বরে খুবই দরকারি।
২.ডেঙ্গু জ্বরের ঝুঁকি কমায় হারবাল চা। এ কারণে জ্বর হলে দারুচিনি, লবঙ্গ, আদা দিয়ে চা পান করুন।
৩. ডেঙ্গু রোগীকে প্রতিদিন নানা ধরনের স্যুপ, যেমন সবজির স্যুপ, টমেটোর স্যুপ, চিকেন স্যুপ বা কর্ন স্যুপ দিন। এতে পূরণ হবে পানির চাহিদা, পাশাপাশি নিশ্চিত হবে পুষ্টিও । এ ছাড়া খেতে পারেন নরম সেদ্ধ করা খাবার, জাউ, পরিজ ইত্যাদি ।
৪. প্রচুর পরিমাণে ভিটামিন পালং শাকে, আয়রন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে। এই উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই সঙ্গে যেকোন ধরনের সংক্রমণ থেকে বাঁচায়।
৫.ডালিমে প্রচুর পরিমাণে আয়রন থাকায় এটি ঠিক রাখতে সাহায্য করে রক্তের প্লাটিলেট। আর প্লাটিলেট ঠিক থাকলে দ্রুত সুস্থ হয়ে ওঠে শরীর।






























