ঠাকুরগাঁওয়ে স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক

সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০১৯,৯:২৬ পূর্বাহ্ণ
0
32

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঠাকুরগাঁওয়ে স্বামী শরিফুল ইসলামকে (৩৮) কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী মালেকা বেগমকে (২৮) আটক করেছে পুলিশ। এ ঘটনা ঘটে রবিবার দিবাগত রাতে (২টা) সদর উপজেলার ৫ নং বালিয়া ইউনিয়নে বগুড়া পাড়া গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত চিত্ত রঞ্জন দেবনাথ জানান, চার বছর পূর্বে বালিয়া ইউনিয়নের কুমারপুর ডাঙ্গা পাড়ার বাসিন্দা নকিবর ইসলামের ছেলে শরিফুল ইসলামের সাথে পার্শ্ববতী গ্রামের মজিবর ইসলামের মেয়ে মালেকা বেগমের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন যেতে না যেতে পরকিয়া সন্দেহে তাদের দুজনের মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছে। এক মাস আগে শরিফুল তার স্ত্রী মালেকাকে নিয়ে একই ইউনিয়নের বগুড়া পাড়া গ্রামে শফিউল এর বাড়ীতে বাসা ভাড়া নেয়।

রবিবার রাতে তাদের দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। রাত দুইটার দিকে শরিফুলের স্ত্রী মালেকা বেগম হঠাৎ চিৎকার শুরু করলে এলাকাবাসী তাদের বাড়িতে ছুটে যায়। এসময় ঘরের ভিতর শরিফুলকে নৃশংসভাবে খুন হওয়া অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় স্ত্রী মালেকা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। শরিফুলের পরিবারের দাবি তার স্ত্রী মালেকা পরিকল্পিতভাবে তাঁকে খুন করছে এবং এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে