[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন আজ রেলভবনের সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগে ট্রেন দূর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারের হাতে ১ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
মন্ত্রী বলেন, ১২ নভেম্বর, ২০১৯ সালে মন্দবাগে এক মারাত্মক ট্রেন দুর্ঘটনা ঘটে। এতে ১৭ জন নিহত এবং ৫৪ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়। গুরুতর আহতদের ঢাকা মেডিক্যাল,পঙ্গু হাসপাতাল, সিএমএইচসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রণালয় এবং রেলওয়ের পক্ষ থেকে আহতদের বিষয়ে সার্বক্ষনিক খোঁজ-খবর রাখা হয়েছিল।
মন্ত্রী আরো বলেন, তাদের এ ক্ষতি কোন কিছুর বিনিময়ে পরিশোধ করা যাবেনা। আমরা এ আর্থিক সাহায্য দিয়ে তাঁদের পাশে থাকতে চাই। এ সময় মন্ত্রী নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।


























