টিএসএ’র উদ্যোগে কুড়িগ্রামের চিলমারিতে শীতবস্ত্র বিতরণ

রবিবার, ডিসেম্বর ২৯, ২০১৯,৯:২৬ পূর্বাহ্ণ
0
120

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গতকাল ২৮-১২-২০১৯ রোজ শনিবার উৎসবমূখর পরিবেশে টিচার স্টুডেন্ট এইডের (টিএসএ) উদ্যোগে কুড়িগ্রাম শহরের চিলমারি উপজেলার বৈলমন দিয়ার খাতা, মনতলা, শাখাহাতি, কুস্টারি, সবুজপাড়া, ফ্লাগ সেন্টার, ডেমনার পাড় ও আকন্দ পাড়া নামক গ্রামের অসহায় ও শীতে জর্জরিত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্রের সামগ্রী হিসেবে কম্বল ও মোজা বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন টিএসএ এর সভাপতি মোঃ মনির হোসেন ও কার্যনির্বাহী সদস্য মোঃ বিল্লাল হোসেন। স্থানীয়দের মধ্যে সাহায্য করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সাধারন সম্পাদক জনাব বিদ্যুৎ।

এসময় শীতার্ত মানুষজন কম্বল ও মোজা পেয়ে টিএসএ এর দাতা ও কর্তাদের জন্য দোয়া করেন। তারা জানান, চিলমারীর প্রায় পুরোটাই চরাঞ্চল। এ অঞ্চলের মানুষদের প্রায় ৭০% অনাহারে অর্ধাহারে দিন কাটায়। তারা দেশের সামর্থ্যবানদেরকে তাদের প্রতি সুদৃষ্টি দেয়ার জন্য অনুরোধ জানান।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে