[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
টাঙ্গাইল শহরের সিডিসি মার্কেটের সামনে থেকে পুলিশ উদ্ধার করেছে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির লাশ । তার লাশ উদ্ধার করা হয় সোমবার সকালে ।
এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার এসআই আব্দুল আলীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মানসিক ভারসাম্যহীন ছিল লোকটি। মাঝে মাঝে ঘুরাফেরা করতো ওই এলাকায়। নিহতের পরিচিত কেউ আসলে তার নিকট লাশ হস্তান্তর করা হবে।





























