[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজহারুল ইসলাম জনি (গাজীপুর): টঙ্গী প্রেসক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এমএ হায়দার সরকার।
সকাল ৯টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, টঙ্গী প্রেসক্লাবের ওপর দিকে ডেসকোর বিদ্যুতের লাইন ছিল।
সেই লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনার পর পরই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে বিদ্যুতের লাইন সচল থাকায় আগুন নেভাতে আমাদের বেশ বেগ পোহাতে হয়। তিনি আরও বলেন, পরে ডেসকোর থেকে লোক এসে বিদ্যুত সরবরাহের লাইন বন্ধ করে দিলে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
পুলিশ জানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রেস ক্লাবের দু’টি এসি, কম্পিউটার সরঞ্জামিসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।





























