[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঝালকাঠির প্রতিনিধি : ঝালকাঠি- নবগ্রাম সড়কের নাপিতখালী নামকস্থানে অটোবাইক ছিনতাইকারীর হাতে অটোবাইক চালক জাহিদুল হাওলাদার(২৪) গুরুতর আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার সকাল ১০টায় এই ঘটনা ঘটেছে।
অটোবাইক চালক জাহিদুল হাওলাদারকে নবগ্রাম যাওয়ার জন্য দুজন অটো বাইক ছিনতাইকারী যাত্রী বেশে ভাড়া করে। এই সড়কের উল্লেখিত স্থানে আসার পূর্বেই ছিনতাইকারী অজ্ঞাত যাত্রি পিছনের সিট ছেড়ে চালকের দুই পাশে এসে বসে।
চালকের সন্দেহ হলে সে অটো বাইকের সকল ধরনের তার ছিড়ে ফেলে, অটো থামিয়ে দেয়। এ সময় ছিনতাইকারী চক্র মিশন ব্যার্থ হওয়ায় অটো চালকের শরীরের ধারালো ছুড়ি দিয়ে একাধিক স্থানে পোচ দেয় এবং এক পর্যায়ে তার হাত পা বেধে ফেলে।
আতঙ্কিত অটোচালকে লোক জন এসে পরায় রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। এই সড়ক দিয়ে যাতায়েতের সময় একজন পুলিশ অফিসার জাহিদুল ইসলামকে এই অবস্থায় দেখে স্থানীয় লোকের সহায়তায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করে।
হাসপাতালে চিকিৎসাধীন জাহিদুল ইসলামের জ্ঞান ফেরলেও তার বাক শক্তি হারিয়েছে। হাসপাতালে চিকিৎসক জানিয়েছে তাকে হত্যা করে ফেলা হতে পারে এই ধারণা করে জাহিদুল ইসলাম আতঙ্কগ্রস্থ হয়ে বাক শক্তি হারিয়েছে তবে, আস্তে আস্তে সে তার বাকশক্তি ফিরে পেতে পারে। জাহিদুল ইসলাম ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার সেলিম হাওলাদারে পুত্র।
ইতোপূর্বে আরও দুবার জাহিদুল হাওলাদার অটো ছিনতাইকারী কবলে পরেছে এবং দুবারই তার অটোবাইক ও অক্ষত অবস্থায় ফিরে আসতে পেরেছে।





























