জানুয়ারি থেকে ফেসবুক ব্যবহারকারীদের গুনতে হবে ট্যাক্স

বুধবার, ডিসেম্বর ১৮, ২০১৯,৯:১৭ পূর্বাহ্ণ
0
34

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জানুয়ারি ২০২০ থেকে মালয়েশিয়ায় ফেসবুক ব্যবহারকারীদের সরকারকে ট্যাক্স দিতে হবে ৬ শতাংশ হারে! ইতোমধ্যে মালয়েশিয়ার ফেসবুক ব্যবহারকারীদের ই-মেইল মাধ্যমে এ তথ্য জানিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে সেটা সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবসায়িক কাজে ব্যবহৃত বিভিন্ন পেজ কর্তৃপক্ষ যেসব পোস্টের জন্য ফেসবুককে অর্থ প্রদান করবে সেখানেই ৬ শতাংশ হারে মালয়েশিয়ার সরকারকে ট্যাক্স প্রদান করতে হবে। তবে সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের কোনো ট্যাক্স প্রদান করতে হবে না। কোনো ফেসবুক ব্যবহারকারী যদি বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করে, পোস্ট বুস্ট করে শুধু তখনই এই ট্যাক্স প্রযোজ্য হবে। আর যারা বিজনেস ফেসবুক ব্যবহারকারী তাদেরকে ৬ শতাংশ হারে প্রতিটি পোস্টের জন্য মালয়েশিয়ার সরকারকে দিতে হবে।

মালয়েশিয়ায় বিভিন্ন কোম্পানির প্রচারের জন্য বিজ্ঞাপন ব্যবহার করা হয়। কোটি কোটি টাকা বিজ্ঞাপন বাবদ ফেসবুককে দিতে হয় কোম্পানিগুলোকে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। তাই মাহাথির মোহাম্মদের সরকার এ ট্যাক্স আরোপের ঘোষণা দিয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে