[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চৌদ্দ দলীয় জোটের বাংলাদেশ আওয়ামী লীগ নারায়ণগঞ্জ মহা নগরের নেতা ও সিদ্ধিরগঞ্জ থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হকের মৃত্যুতে গভীর শোক ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি কমরেড হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক কমরেড হিমাংশু সাহা, বাংলাদেশ যুব মৈত্রীর জেলা আহ্বায়ক আবুল হোসেন পাঠান ও যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন বারী, বাংলাদেশ ছাত্র মৈত্রীর জেলা সভাপতি জেসমিন আক্তার ও সাধারণ সম্পাদক এম এইচ আব্দুল্লা শাওন।
এছাড়াও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আব্দুল আলী ফকির স্মৃতি সংসদ এর প্রধান সমন্বয় গোলাম মোস্তফা সাচ্ ও সমন্বয়ক বাহার উদ্দিন।
উল্লেখ্য সিদ্ধিরগঞ্জ থানাধীন আইলপাড়া নিবাসী মরহুম জহিরুল হক গতকাল শনিবার (২৪ এপ্রিল) আনুমানিক বিকেল ৫ টায় হ্রদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
































