জবি শিক্ষার্থীকে শ্লীলতাহানি, আটক ১

সোমবার, মার্চ ৯, ২০২০,৫:১৭ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ গতকাল রবিবার রাতে তাকে গ্রেপ্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন। অভিযুক্তকারী আসামির নাম আনোয়ার।

এ ব্যাপারে সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ বলেন, আমরা একজনকে গ্রেপ্তার করেছি এবং ভিকটিম তাকে শনাক্ত করেছেন। আজ সোমবার আসামিকে আদালতে তোলা হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। 

মামলার এজাহার থেকে জানা যায়, গত শুক্রবার সকাল ৮টার দিকে তিনি নাটকের রিহার্সেলের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসছিলেন। তিনি যখন পুরান ঢাকার জনসন রোডস্থ খান প্লাজার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের গলি থেকে একটি মোটরসাইকেল করে দ্রুতবেগে অপরিচিত দুজন ব্যক্তি এসে তার পথরোধ করে।

তখন মোটরসাইকেলে থাকা হেলমেটবিহীন দুজনের মধ্যে মোটরসাইকেলের চালক প্রথমজন তার সঙ্গে শ্লীলতাহানি করে। আর মোটরসাইকেলে থাকা পেছনে বসে থাকা আরেকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে মোটরসাইকেলটি দ্রুত বেগে চালিয়ে ভিক্টোরিয়া পার্কের দিকে চলে যায়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে