[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চীনে একটি গ্যাস প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এ বিস্ফোরণ ঘটে দেশটির হেনান প্রদেশে । অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে এ ঘটনায়। আরো বেশ কয়েকজন এতে আহত হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ।
জানা গেছে, এই বিস্ফোরণ হয় ইমা শহরের হেনান কোল গ্যাস কোম্পানির প্লান্টে।
প্রশাসনের পক্ষে জানানো হয়েছে, আহতদের চিকিত্সার জন্য ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে ।
এদিকে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জরুরি ব্যবস্থাপনা বিভাগের একটি দল ঘটনাস্থলে গেছে। অসুস্থদের চিকিত্সা দিতে জাতীয় স্বাস্থ্য কমিশনেরও একটি মেডিক্যাল টিমও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে ।































