চিরনিদ্রায় শায়িত হলেন কামাল লোহানী

শনিবার, জুন ২০, ২০২০,৫:৩১ অপরাহ্ণ
0
48

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক কামাল লোহানীকে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হলো। আজ শনিবার রাত দশটায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনাতলা কবরস্থানে তার স্ত্রী দীপ্তি লোহানীর কবরেই তাকে শায়িত করা হয়।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে তাঁর লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এরপর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় উল্লাপাড়া সংসদীয় আসনের সাংসদ জনাব তানভীর ইমাম সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ফিরোজ মাহমুদ উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।

পরে উদীচী শিল্পী গোষ্ঠী সিরাজগঞ্জ শাখা সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ শাখাসহ বিভিন্ন সংগঠন তাঁকে সম্মাননা জানান। এরপর সামাজিক দূরত্ব মেনে শতাধিক মানুষের উপস্থিতিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর চৌদ্দ বছর আগে শায়িত তাঁর স্ত্রী দীপ্তি লোহানীর কবরেই তাকে দাফন করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে