[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং সোসাইটি অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালক শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদারের বিরুদ্ধে এক নারী মামলা করেছেন ধর্ষণের অভিযোগে। এ ঘটনায় রোববার রাতে ধানমণ্ডি থানা পুলিশ তাদের দু’জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার নারীর বাড়ি পঞ্চগড় সদরে। ৭ মাস আগে ফেসবুকে পরিচয়ের সূত্রে চাকরির আশ্বাস পেয়ে ঢাকায় আসেন অভিযোগকারী নারী।
পরে ধানমণ্ডির একটি আবাসিক ভবনে নিয়ে গিয়ে রোববার ধর্ষণ করে অভিযুক্তরা। নির্যাতনের শিকার নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে পুলিশ।





























