[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
করোনা ভাইরাসের কারণে বৈশ্বিক দূর্যোগ চলছে। সমগ্র পৃথিবী আজ করোনা ভাইরাসের কারণে আক্রান্ত। সরকারি পদক্ষেপের কারণে আমাদের দেশে করোনা পরিস্থিতি যে কোন উন্নত দেশের তুলনায় কিছুটা ভালো। আমাদের এই পরিস্থিতিতে মানুষের জীবন যেমন রক্ষা করতে হবে তেমনি জীবিকা রক্ষাও প্রয়োজন আছে। এই দুটোকে প্রাধান্য দিয়ে আমরা মাঠে আছি। আজ শুক্রবার সকালে সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগে কর্মরত গাড়ী চালক, চালক সহকারি,ম্যাকানিকদের কাছে নিজের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী উপহার তুলে দিতে গিয়ে তিনি একথা বলেন। তিনি ৪১ টি ওয়ার্ডের কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, কাউন্সিলরদের স্ব স্ব ওয়ার্ডের তালিকা পূর্ণাঙ্গভাবে দ্রুতার সাথে তৈরী করে তা সিটি কর্পোরেশনে জমা দিতে হবে।
খাদ্য সামগ্রী বন্টনের তালিকা তৈরীতে অগ্রাধিকার পাবেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ, রিকশা চালক, ভ্যানগাড়ি চালক, চা দোকানদার, অটো রিকশা চালক, দোকানের কর্মচারী, ভবঘুরে, ভিক্ষুক সহ অক্ষম ব্যক্তিরা। তালিকায় যারা এখনও পর্যন্ত অন্তর্ভূক্ত হননি তাদের স্ব স্ব ওয়ার্ডে গিয়ে নিজেদের নাম অন্তর্ভূক্ত করার জন্য আহবান জানান। কোন একটি দু:স্থ পরিবার যাতে খাদ্য সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত না হন সে ব্যাপারে কাউন্সিলরদের সজাগ থাকার আহবান জানান মেয়র। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গাড়ী চালক ও চালক সহকারি, ম্যাকানিক সহ ৫৫০ জনকে খাদ্য সামগ্রী তুলে দেন। তিনি এসময় সময় সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানান।





























