[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আওতায় সারাদেশব্যাপী জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন হয়ে আসছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় উক্ত কার্যক্রম আরও ব্যাপক হারে বাস্তবায়নের নিমেত্তে এক ‘কর্মপরিকল্পনা সভা’ আজ মঙ্গলবার সকালে চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুদ্দোহা, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ শাহরিয়ার কবির, চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী।
স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় যক্ষা রোগ বিশেষজ্ঞ ডাঃ বিশাখা ঘোষ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জোনাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইমাম হোসেন রানা, ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ইনচার্জ ডাঃ ইসরাত জাহান, বক্ষব্যাধি হাসপাতাল এর সুপারিনটেনডেন্ট ডাঃ এস এম নুরুল করিম, মেডিকেল অফিসার ডাঃ মোঃ আতিকুল হক। সঞ্চালনা করেন জেডএমও ডাঃ তপন কুমার চক্রবর্তী। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, যক্ষা একটি ছোয়াঁচে রোগ হলেও এতে আতংকিত হওয়ার কোন কারণ নেই। আধুনিক চিকিৎসার মাধ্যমে এর প্রতিকার সম্ভব। তিনি বলেন সারা বাংলাদেশে বছরে ০১ কোটির অধিক জনগোষ্ঠী যক্ষা রোগে আক্রান্ত হয়ে থাকে। যা খুবই উদ্বেগের বিষয়। বাণিজ্য নগরী চট্টগ্রাম বিশাল একটি জনবসতি পূর্ণ শহর।
এখানে প্রায় ১৭ লক্ষের অধিক লোক বস্তিতে বসবাস করে। ইহা ছাড়াও কর্ম সংস্থানের জন্য প্রতিদিন হাজারও জনগণ আসা যাওয়া করে। এত বিশাল জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবার আওতায় আনা অনেক কষ্টকর হলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন তা করে যাচ্ছে। তিনি দায়িত্ব গ্রহণ করার পর সাধারন জনগণের কথা ভেবে চসিক পরিচালিত সকল স্বাস্থ্য কেন্দ্রে ১০ টাকা দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক, ঔষধসহ সেবা দিয়ে যাচ্ছে। তিনি সরকারের পাশাপাশি চসিক স্বাস্থ্য বিভাগ পরিচালিত সকল স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে যক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।





























