[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে তিনি প্রত্যাহারের চিঠি দিলেন। আজ রবিবার দুপুর ১২টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি জমা দেন সোলায়মান।
এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সোলায়মান আলম শেঠ বলেন, কোনো চাপ থেকে নয় দলের হাইকমান্ডের কথায় এবং ব্যক্তিগত কারণে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করছি। এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান বলেন, এখন পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থীসহ বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম প্রত্যাহার করে নিয়েছেন।





























