চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের মতবিনিময় সভায় চসিক মেয়র

বুধবার, মার্চ ৪, ২০২০,৬:২২ পূর্বাহ্ণ
0
106

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মীচারী লীগের মতবিনিময়কালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম বন্দর সচল থাকলে, সমগ্র বাংলাদেশ সচল থাকবে।

এ বন্দর নিয়ে অতীতে বহু ষড়যন্ত্র হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের অগ্রগতি হচ্ছে। একইভাবে চট্টগ্রাম বন্দর ধাপে ধাপে বিশ্বের শ্রেষ্ঠ বন্দর সমূহের তালিকায় স্থান করে নিচ্ছে। শ্রমিক কর্মচারীর নিরলস প্রচেষ্টায় বন্দরের অগ্রগতি হচ্ছে। মেহনতি মানুষই দেশ ও জাতির মুখে হাসি ফুটাতে পারে।

প্রয়োজন যোগ্য নেতৃত্ব ও দেশপ্রেম। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যোগ্য নেতৃত্ব ও দেশপ্রেমের কারণে মেহনতি মানুষের সুঃখ সমৃদ্ধির জন্য রাজপথে দাবী উত্থাপন ও মজুরী বৃদ্ধি করে মেহনতি মানুষের হৃদয় জয় করেছেন। শ্রমিকদের শ্রম আইন শ্রম আইন, স্বাস্থ্য নিরাপত্তায় সচেতন হতে হবে। জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর দেশ ও জনগণে অগ্রগতির পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

তিনি গতকাল মঙ্গলবার টাইগারপাসস্থ চসিক সম্মেলন কক্ষে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মীচারী লীগের মতবিনিময়কালে এসব কথা বলেন।

এ সময় চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মীচারী লীগের উপদেষ্টা আলহাজী মো. শফর আলী, সভাপতি মীর নওশাদ, সাধারণ সম্পাদক মো. আলমগীর, সহ সভাপতি নুরুল আফছার, মো. দুলাল, হাজী আয়ুব দোভাষ, হুমায়ুন কবির, নুরুল আমিন ভূঞা, যুগ্ম সম্পাদক আবু বক্কর চৌধুরী, যুগ্ম সম্পাদক উৎপল বিশ্বাস, আমিনুল ইসলাম, হাজী নাছের, মো. শহীদ উল্লাহ, সহ সম্পাদক মো. ইলিয়াছ, সহ সাংগঠনিক সম্পাদক মো. নাছির, জানে আলম , মো. আলমাছ, দপ্তর সম্পাদক মো. সেলিম, সহ দপ্তর সম্পাদক মো. রফিক, ক্রীড়া সম্পাদক মো. দিদার, সদস্য মো. জাহিদ, মো. শফি, আবদুল মতিন, মো. শাহ আলম, আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে