[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চট্টগ্রামের পটিয়ায় বন্ধুর ছুরিকাঘাতে জসিম উদ্দিন (২৪) এক যুবক খুন হয়েছেন কথা কাটাকাটির জেরে। গতকাল মঙ্গলবার (০৩ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দরখীল এলাকার তিতা গাজীর বাড়িতে। রক্তাত্ব অবস্থায় রাত পৌনে ১০টার দিকে জসিম উদ্দিনকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, জসিম ওই এলাকার জহির আহমদের ছেলে এবং পেশায় একজন দিনমজুর ছিলেন। মাত্র ১৫০ টাকা পাওনাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে একই এলাকার ইমন নামে অপর এক যুবকের ছুরিকাঘাতে জসিম মারা যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই যুবকের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে একজন খুন হন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে অভিযুক্ত ইমন পলাতক জানিয়ে ওসি বলেন, তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।





























