গ্রানাদার বিপক্ষে ২-০ গোলে হারল মেসির বার্সেলোনা

রবিবার, সেপ্টেম্বর ২২, ২০১৯,৯:০৫ পূর্বাহ্ণ
0
22

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

অধিনায়ক লিওনেল মেসিও বার্সেলোনাকে রক্ষা করতে পারলেন না। শেষ পর্যন্ত এরনেস্তো ভালভেরদের দল গ্রানাদার বিপক্ষে ২:০ গোলে হেরে মাঠ ছাড়ল। শনিবার রাতে ঘরের মাঠে লা লিগায় টানা দুবারের চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়েছে গ্রানাদা। ম্যাচ শুরু হতে না হতেই বার্সেলোনা গোল খেয়ে বসে নিজেদের ভুলে। এরপর আর শেষ রক্ষা হয়নি দলটির।

জুনিয়র ফিরপোর পা থেকে বল কেড়ে রবের্তো সলদাদো বাড়ান ফরোয়ার্ড আন্তোনিওকে। একেবারে শেষ মুহূর্তে গোললাইনের উপর থেকে হেডে বল জালে জড়ান মিডফিল্ডার র‌্যামন। আন্তোনিওকে রুখতে এগিয়ে যাওয়া গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।

৬৬তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন খানিক আগেই বদলি নামা উইঙ্গার আলভারো ভাদিয়ো। ডি-বক্সে জটলার মধ্যে আর্তুরো ভিদালের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

দুই মিনিট পর ম্যাচে প্রথমবারের মতো প্রতিপক্ষের গোলরক্ষকের পরীক্ষায় নেয় অতিথিরা। ফাতির কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকান পর্তুগিজ গোলরক্ষক রুই সিলভা। ৮২তম মিনিটে মেসির নিচু শটও এই পর্তুগিজ রুখে দিলে হারের হতাশায় মাঠ ছাড়ে বার্সেলোনা। পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে শীর্ষে উঠে আসা গ্রানাদার পয়েন্ট ১০। টানা তৃতীয় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো দুই মৌসুম পর স্পেনের শীর্ষ লিগে ফেরা গ্রানাদা। অন্যদিকে, সব প্রতিযোগিতা মিলে টানা দুই ম্যাচ জয়শূন্য রইলো বার্সেলোনা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে