গুজব ছড়িয়ে গণপিটুনিতে অংশ নিলে প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

মঙ্গলবার, জুলাই ২৩, ২০১৯,৯:৪৪ পূর্বাহ্ণ
0
41

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে গণপিটুনির মতো ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । গুজব ছড়িয়ে গণপিটুনিতে যারা অংশ নেবে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  ছাড় দেওয়া হবে না কাউকে।

আজ মঙ্গলবার তিনি সংবাদ সম্মেলনে একথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ২০ তারিখ বাড্ডায় গণপিটুনিতে এক মায়ের নিহতের ঘটনায় যারা জড়িত আছে তাদের সনাক্ত করা হচ্ছে ভিডিও ফুটেজ দেখে । এরইমধ্যে মোবাইলের ভিডিও ফুটেজ দেখে আটক করা হয়েছে ৭ জনকে । এ ছাড়া সাড়া দেশে গুজব ছড়ানোর অভিযোগে আরো ৮১ জন আটক হয়েছে।

তিনি বলেন, যারা এ ধরনের ঘটনার সত্যতা বিচার-আচার না করে নিজেরা আইন হাতে তুলে নিচ্ছেন, তাদের কাছে সবিনয় অনুরোধ করবো আপনারা কোনোক্রমেই আইন হাতে তুলে নেবেন না। আইন প্রয়োগকারী সংস্থা আছে, যদি কারো প্রতি কোনো রকম সন্দেহ হয়, আইন প্রয়োগকারী সংস্থার হাতে সোপর্দ করেন। কিংবা তাদের জানান ৯৯৯-এ । কিংবা জানান ওই এলাকার সবাইকে ।

তিনি আরো বলেন, এরই মধ্যে  এ ধরনের দুঃখজনক ঘটনার শিকার হয়েছেন কয়েকজন। আমরা বসে নেই। সবগুলো ঘটনা সামনে এনে ভিডিওফুটেজ দেখে কারা কারা সম্পৃক্ত হয়েছিলেন, আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি বলেও জানা তিনি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে