[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজহারুল ইসলাম জনি (গাজীপুর) : গত (২ নভেম্বর) মঙ্গলবার ভোর ৪ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গাজীপুর মহানগর আওয়ামী- নবীনলীগ সভাপতি হাসিব শেখের বাবা জামাল উদ্দিন শেখ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে এ.এস.আই পদে সততা ও দায়িত্বশীলতার সাথে দীর্ঘ ৩৪ বছর কর্মরত ছিলেন। মৃত্যুুর আগে তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানায় নিযুক্ত ছিলেন। তার এই অকাল মৃত্যুতে শ্রীপুর থানার সকল পুলিশ সদস্যরা গভীর শোক প্রকাশ করেন।
নবীনলীগ সভাপতি হাসিব শেখের বাবার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন গাজীপুর মহানগর আওয়ামী নবীনলীগ পরিবারের সকল নেতাকর্মীগণ।
শোক প্রকাশ করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রলীগ নেতা রবিন সরদার এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় গাজীপুর জেলা পুলিশ লাইন্স এ তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং দুপুর ১২ ঘটিকায় শ্রীপুর থানায় তার দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তারপর তার নিজ জেলা জামালপুরের সদর থানা, নান্দিনা গ্রামে বিকেল ৪ ঘটিকায় তার তৃতীয় নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৬ বছর।





























