[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজহারুল ইসলাম জনি (নিজস্ব প্রতিবেদক) : বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে ভার্চুয়াল বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি তার ভার্চুয়ালি বক্তব্যে বলেন, শতভাগ সততার সঙ্গে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। বিশ্ব ব্যাংক অবশেষে নিজেরাই স্বীকার করেছে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে তারা ভুল করেছে।তিনি বলেন, গাজীপুরে যেসব উন্নয়ন কাজ অসমাপ্ত রয়েছে চলমান কাজগুলো অচিরেই সমাপ্ত হবে। নতুন কোনো কাজ থাকলে সে কাজে নেত্রীর নির্দেশ আছে এবং গাজীপুরের প্রতি তার বিশেষ একটা টান আছে। তিনি বলেছেন কাজ শেষ করার জন্য। আর যেগুলো বাকি আছে সেগুলো আমরা অচিরেই শুরু করবো।
তিনি আরো বলেন, পদ্মা সেতু হয়ে গেল। মানুষ খুশি, আর ফখরুল সাহেবের মন খারাপ। এখন সাত মিনিটে ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতু পার হওয়া যাবে। আর ফেরিতে গেলে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা। দেশের মানুষ ভাল থাকলে ফখরুল সাহেবের মন খারাপ হয়ে যায়।
এর আগে বেলা ১১টায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক সম্মেলনের উদ্বোধন করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মির্জা আজম, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদকমো. সিদ্দিকুর রহমান, সদস্য মো. আনোয়ার হোসেন, মো. সাহাবুদ্দিন ফরাজী, মো. ইকবাল হোসেন অপু, মোহাম্মদ সাইদ খোকন, সিমিন হোসেন রিমি, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতউল্লাহ খান, অধ্যাপিকা রুমানা আলী টুসি, জেলা পরিষদের প্রশাসক আখতারউজ্জামান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল প্রমুখ ।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হয়ছে। গাজীপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালের ২৯ জুন। ওই সম্মেলনে তৎকালীন গাজীপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক সভাপতি এবং টঙ্গী পৌরসভার মেয়র অ্যাডভোকেট আজমতউল্লাহ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ১৩ বছর পর ২০১৬ সালের ১৩ অক্টোবর সম্মেলন ছাড়াই কেন্দ্রীয় আওয়ামী লীগ বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে পুনরায় সভাপতি এবং ইকবাল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।































