গাজীপুরে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৯,৪:৩৫ পূর্বাহ্ণ
0
36

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গাজীপুরে বাড়ির শয়নকক্ষে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে সিটি করপোরেশনের পূবাইল থানার বসুগাঁও এলাকায় নিজ বাড়িতে। নিহতরা হলেন বসুগাঁও এলাকার আবুল কালাম (৪০) ও তার স্ত্রী পুতুল বেগম (২৮)। ওই এলাকার মৃত তারা মিয়ার ছেলে আবুল কালাম।

গাজীপুর মহানগর পুলিশের পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূরুজ্জামান বলেন, আবুল কালাম ও তার স্ত্রী পুতুল বসুগাঁও এলাকার নিজ বাড়িতে ঘরের ভেতর শুয়েছিলেন। বুধবার রাতে তাদের দুজনকেই কে বা কারা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা তাদের লাশ দেখতে পায়। তাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ দুটি উদ্ধার করে।

এসআই নূরুজ্জামান আরো বলেন, ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে নিহতদের শরীরে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।  

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে