[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজহারুল ইসলাম জনি (গাজীপুর) : গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ৮টি কলোনির তিন শতাধিক বসতঘর। রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হুমায়ুন মিয়ার কলোনি থেকে আগুনের সূত্রপাত হয়। তার পরপরই পাশের কলোনিতে ছড়িয়ে পড়ে আগুন।আগুনে অন্তত ৮ কলোনির তিন শতাধিক বসতঘর পুড়ে গেছে।
স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ি বাইমাইল এলাকার সফিকুল ইসলামের জমি ভাড়া নিয়ে পাশপাশি কমপক্ষে ২০টি টিনশেড কলোনি তৈরি করা হয়েছে।
রাত ৮টার দিকে হুমায়ুন কবিরের কলোনি থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের ৮টি কলোনিতে ছড়িয়ে পড়ে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন জানান, গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাইমাইল এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন টিনশেড একটি বস্তিতে রাত সোয়া ৮টার দিকে আগুন ধরে। পরে তা দ্রুত পাশের বস্তিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পাশের স্ট্যান্ডার্ড নিটওয়্যার কারখানা থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার স্টেশনে খবর দেয়।
তাশাররফ বলেন, খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশন থেকে একটি, জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে তিনটি ও কালিয়াকৈর ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ১০টার দিকে তারা নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা পাশের একটি কারখানা (স্টান্ডার্ড নিটওয়্যার কারখানা) থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। বস্তিতে আশেপাশের কারখানার কর্মরত শ্রমিকরা বসবাস করেন।
“আগুনে কয়েকটি বস্তির তিন শতাধিক ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। তবে আগুনে কেউ আহত বা নিহত হয়েছে কিনা জানা যায়নি।





























