[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১ লাখ ৭ হাজার ৪৬৩ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৬৭ হাজার ২৯৫ জন এবং মহিলা ৪০ হাজার ১৬৮ জন।
এ নিয়ে সারা দেশে গত ২৭ জানুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত সর্বমোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৪০ লাখ ১৩ হাজার ৯৬৩ জন। এদের মধ্যে পুরুষ ২৫ লাখ ৬০ হাজার ৫০৬ জন এবং মহিলা ১৪ লাখ ৫৩ হাজার ৪৫৭ জন।
উল্লেখ্য, এখন পর্যন্ত সরকার কর্তৃক তৈরিকৃত সুরক্ষা অ্যাপে মোট ৫২ লাখ ৫১ হাজার ৯৩৫ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।


























