[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১ লাখ ১৭ হাজার ১৪৮ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৩৫৮ জন এবং মহিলা ৪৪ হাজার ৭৯০ জন।
এ নিয়ে সারা দেশে গত ২৭ জানুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত সর্বমোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৩৯ লাখ ৬ হাজার ৫০০ জন। এদের মধ্যে পুরুষ ২৪ লাখ ৯৩ হাজার ২১১ জন এবং মহিলা ১৪ লাখ ১৩ হাজার ২৮৯ জন।
উল্লেখ্য, এখন পর্যন্ত সরকার কর্তৃক তৈরিকৃত সুরক্ষা অ্যাপে মোট ৫১ লাখ ৩৬ হাজার ৪৭৪ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।


























