খোন্দকার ইব্রাহিম খালিদের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

বুধবার, ফেব্রুয়ারি ২৪, ২০২১,৬:৩৭ অপরাহ্ণ
0
48

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর খোন্দকার ইব্রাহিম খালিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ বলেন, খোন্দকার ইব্রাহিম খালিদ দুর্নীতি, শেয়ার বাজার ধ্বসের হোতাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর ছিলেন। তিনি শিশুদের সান্নিধ্যে থাকতে ভালোবাসতেন। শিশু-কিশোরদের সংগঠন কচি-কাচার আসরের সঙ্গে যুক্ত ছিলেন।

নেতৃদ্বয় আরও বলেন, এদেশের অর্থনীতির ক্ষেত্রে এবং ব্যাংকিং খাতে নীতি-নির্ধারণীর ক্ষেত্রেও বড় ধরনের শূন্যতা সৃষ্টি হবে যা পূরণ হবার নয়। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে