খিলক্ষেতে বাসের ধাক্কায় পাঠাও চালকের মৃত্যু

বুধবার, মার্চ ৪, ২০২০,৪:৪২ পূর্বাহ্ণ
0
42

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের মোটরসাইকেলচালক আব্দুল মজিদ (৩০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে লা মেরিডিয়ান হোটেলের সামনে। এ ঘটনায় মোটরসাইকেলের যাত্রী সুমি আক্তার আহত হয়েছেন। চিকিৎসকরা বলছেন, সুমির শারীরিক অবস্থাও সংকটাপন্ন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে তাঁকে।

জানা গেছে, নিহত মজিদের বাবার নাম দেলোয়ার হোসেন মণ্ডল। তাঁর গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুরে। তিনি ঢাকার সাভার থানার রাজফুলবাড়িয়া এলাকায় থাকতেন। দুর্ঘটনার পর ‘গাজীপুর পরিবহন’ নামের বাসটিসহ এর চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

খিলক্ষেত থানার এসআই সজিব হোসেন রাজু জানান, মজিদ রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ে মোটরসাইকেল চালাতেন। সকালে যাত্রী সুমিকে নিয়ে বিমানবন্দর রোড দিয়ে যাচ্ছিলেন। তখন লা মেরিডিয়ান হোটেলের পাশের রাস্তায় গাজীপুর পরিবহনের একটি বাস পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে মজিদ ও সুমি গুরুতর আহত হন

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে