কৌশলে স্কুল ছাত্রীদের ফাঁদে ফেলে ধর্ষণ করতেন বিদ্যুৎ

মঙ্গলবার, মার্চ ১০, ২০২০,৪:৫৪ পূর্বাহ্ণ
0
94

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কুড়িগ্রামের রৌমারীতে স্কুল-কলেজের ছাত্রীদের সঙ্গে প্রতারণা করে যৌন নির্যাতন করার অভিযোগে সাজ্জাদ হোসেন বিদ্যুৎ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রবিবারও ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে জিম্মি করে ধর্ষণের চেষ্টা চালায় এই বিদ্যুৎ। ওই ছাত্রী কোনো রকমে বিদ্যুতের হাত থেকে রক্ষা পেয়ে তার পরিবার ও স্কুলের শিক্ষকদের ঘটনাটি জানান। পরে ওই দিনই বিষয়টি থানায় অভিযোগ করলে পুলিশ রাতেই ওই বিদ্যুেক গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ হোসেন বিদ্যুৎ স্কুল-কলেজের ছাত্রীদের ফাঁদে ফেলে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন।

ছাত্রীদের কৌশলে বিদ্যুতের দোকানে নিয়ে আসার জন্য আরেক স্কুলছাত্রীকে ব্যবহার করা হতো। ওই ছাত্রীকে আগেই ধর্ষণ করেন বিদ্যুৎ। এরপর ওই স্কুলছাত্রীর ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্যবহার করা হতো স্কুল-কলেজের মেয়েদের ডেকে আনতে। এ ঘটনা ফাঁস হওয়ার পর এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রৌমারী শহরের ভোলামোড় চত্বরে সাজ্জাদ হোসেন বিদ্যুতের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে