কোন অপরাধ না করেও অভিশংসিত হয়েছি: ডোনাল্ড ট্রাম্প

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০১৯,৫:৩৭ পূর্বাহ্ণ
0
14

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সংখ্যাগরিষ্ঠের ভোটে তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার সংখ্যাগরিষ্ঠের ভোটে নিম্নকক্ষে এ অভিশংসন প্রস্তাব পাস হয়েছে। তবে চূড়ান্ত অভিশংসনের জন্য দেশটির উচ্চকক্ষ সিনেটে প্রস্তাব উঠবে। সেখানে দুই তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে। এদিকে, ট্রাম্প দাবি করেছেন যে, কোনও অপরাধ না করেও অভিশংসিত হয়েছেন তিনি। মিশিগানে এক সভায় এই কথা বলেছেন ট্রাম্প। 

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইতিহাসে আমিই প্রথম ব্যক্তি যাকে কোনও অপরাধ না করেও অভিশংসিত হতে হলো। রিচার্ড নিক্সনের সময়টাকে অন্ধকার যুগ মনে করি আমি। ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্রেটরা অভিশংসন প্রক্রিয়াকে ‘সস্তা’ বানিয়ে ফেলেছে। তিনি বলেন, প্রেসিডেন্ট খুবই পবিত্র পদ। আমাদের পূর্বপুরুষরা এমনটা চাননি। ট্রাম্প আরো বলেন, নভেম্বরের ভোটে পেলোসেকে প্রতিনিধি পরিষদ থেকে হটিয়ে দিবে মার্কিনিরা। 

ইমপিচমেন্ট ভোট প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হচ্ছে দারুণ এক ভোট হয়েছে। প্রত্যেক রিপাবলিকান আমাদের পক্ষে ভোট দিয়েছেন। এমনকি তিনজন ডেমোক্রেটও ভোট দিয়েছেন। দলে এখন সবচেয়ে বেশি ঐক্য বিরাজ করছে।

প্রসঙ্গত, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফাঁস হওয়া ফোনালাপে দেখা যায়, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে রীতিমতো চাপ দিচ্ছেন ট্রাম্প। ওই ফোনালাপের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার একজন সদস্য আনুষ্ঠানিক অভিযোগ করার পর ট্রাম্পের অভিশংসনের দাবি সামনে আসে। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে