[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশের সঙ্গে মিল রেখে কুয়েতেও অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক সমাপনী পরীক্ষা। রোববার (১৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় দেশটির মিসিলায় বাংলাদেশ দূতাবাস, কুয়েতের হল রুমে ইংরেজী পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রথম দিন।
এবারে কুয়েতে মোট ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে রয়েছে ৬ জন ছেলে ও ৮ জন মেয়ে পরীক্ষার্থী। বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও পাসপোর্ট ও ভিসা সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম খাঁন, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জিহোন ইসলাম পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।































